ছেলেকে নিয়ে ঢাকায় হাথুরুসিংহে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে বুধবার দুপুরের ফ্লাইটে ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
দুয়ারে এশিয়া কাপ। কিন্তু দল চূড়ান্তকরণ এখনও বাকি। তার ওপর তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক নির্বাচনসহ বেশ কিছু ব্যাপার আটকে আছে হাথুরুসিংহে না থাকায়। তিনি আসাতে আগামী ২/১ দিনের মধ্যে বিষয়গুলো সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

Manual8 Ad Code

অবশ্য দুপুরে ঢাকায় ফিরে বেশিক্ষণ বিশ্রাম নিতে পারছেন না হাথুরুসিংহে। বুধবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় তার বৈঠকে বসার সম্ভাবনা আছে। সেখানে কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন বোর্ড প্রধান। এছাড়া এশিয়া কাপের দল নিয়েও আলোচনা করবেন তারা।

বুধবার একই সময়ে শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দু’জন বের হয়ে অবশ্য বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা আলাদা গাড়িতে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code