তিক্ত অভিজ্ঞতা সানি লিওনির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাইরে ভরা শ্রাবণ! ছাতা মাথায় ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের জন্য বর্ষার স্পেশাল ফটোশুটে ব্যস্ত সানি লিওনি। গত এক দশকে ভারতীয় দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন বলিউডের এই বেবি ডল। এদেশের বৃষ্টির সঙ্গে অবশ্য খুব বেশি বন্ধুত্ব নেই সানির। নেপথ্যে রয়েছে বড় কারণ। তবে বৃষ্টি-ঝড়েও হাসিমুখে পোজ দিলেন ‘জিসম ২’ তাকা। ঝড়ো হাওয়ায় তার ছাতা উড়লেও মুখের হাসি অটুট ছিলো।

Manual5 Ad Code

সানির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, এরপর লম্বা সময় কেটেছে মার্কিন মুলুকে। ‘বিগ বস’র হাত ধরে ভারতে আসেন প্রাক্তন এই পর্নস্টার। কিন্তু শুরুর দিকে এদেশের বৃষ্টি দেখে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রীকে। তিনি বললেন, ‘আমার তো ধারণাই ছিল না আকাশ থেকে এই পরিমাণ বৃষ্টি ঝরতে পারে! মুম্বাইয়ে সাগরের একদম কাছেই আমি থাকতাম। ঘরের দেওয়াল পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যেত, সে কারণে আমার কতো জিনিস নষ্ট হয়েছে…। বর্ষাকাল এমনিতে আমার খুব প্রিয়, গরমের ভ্যাপসানি কমে আসে। বৃষ্টি পড়লে ভালো লাগে, কিন্তু ভিজতে নয়।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code