যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশ সরকার বারবার দাবি জানালেও বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত পাঠায়নি মার্কিন সরকার।
এতে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা জানতে চাওয়া হয় জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহানের কাছে। প্রশ্নের জবাবে ফারহান বলেন, বঙ্গবন্ধুর দণ্ডিত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা, তা ‘দুই দেশের মধ্যে আলোচনার বিষয়’ বলে মনে করেন তিনি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীর প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। দুদফায় ছয়জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পাঁচ খুনি এখনো রয়েছে অধরা। তারা হলেন— আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ বারবার দাবি জানালেও তাকে ফেরত পাঠায়নি যুক্তরাষ্ট্র সরকার।

Manual5 Ad Code

ফারহান হক আরও বলেন, আমি মনে করছি এটি দ্বিপক্ষীয় ইস্যু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code