অধিনায়কত্বের প্রশ্নে লিটন যা বললেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। তার আগে বাংলাদেশ খেলবে এশিয়া কাপ। যা শুরু হবে চলতি মাসের ৩০ তারিখ। কিন্তু এর আগে বাংলাদেশের ক্রিকেটের হ-য-ব-র-ল অবস্থা। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। এমনকি ওয়ানডে অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তিনি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসিবি নতুন অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি। সাকিব আল হাসানের সঙ্গে নতুন অধিনায়কের তালিকায়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

Manual8 Ad Code

এমন আলোচনার মধ্যে অধিনায়কত্ব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন লিটন। বৃহস্পতিবার রাজধানীর পাঁচতারকা হোটেলে একটি অনুষ্ঠানে ‘অধিনায়কত্ব’ নিয়ে প্রশ্ন এলে এই উইকেটরক্ষক বলেছেন, ‘আমি বলার চেয়ে বোর্ড থেকে জবাব পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনও ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডে চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code