বার্সা ছেড়ে সৌদি ক্লাবে কেসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন আইভরি কোস্ট মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি। তাকে ১২.৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে আল আহলি।

Manual2 Ad Code

২৬ বছর বয়সী বার্সায় মাত্র একটি মৌসুমই ছিলেন। ২০২২ সালে এসি মিলানের হয়ে সিরি আ জেতার পর তাকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছিল কাতালানরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি হলো জাভির শুরুর একাদশে তার জায়গা পেতে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে।

কেসি যোগ দেওয়ায় আল আহলিতে পঞ্চম ইউরোপিয়ান খেলোয়াড় নাম লেখালেন। তার আগে গেছেন রিয়াদ মাহরেজ, রবের্তো ফিরমিনো, গোলকিপার ইদুয়ার্দ মেন্দি ও সেইন্ট ম্যাক্সিমিন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code