যুক্তরাষ্ট্র মনে করে চীনের খপ্পরে’পড়েছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চীনের ‘খপ্পরে’ পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সরাসরি সরকারকে জিজ্ঞাসাও করেছেন মার্কিন কংগ্রেসের দুই প্রতিনিধি। রবিবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে কংগ্রেসম্যান এড কেস এবং রিচার্ড ম্যাককরম্যাক চীনের বিষয়টি জানতে চান।

Manual7 Ad Code

বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন নিয়ে বলেছে যে তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছো। আমরা বলেছি না। আমরা চীনের ভেতরে যাচ্ছি না। আমাদের ঋণের এক শতাংশের মতো চীন থেকে নেওয়া। এটি কোনও বড় বিষয় নয়।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘তাদের কাছে (কংগ্রেসম্যান) বিভিন্ন লোকজন বলছে বাংলাদেশ একটি ভয়ংকর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি এবং পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে।’

দুই কংগ্রেসম্যান শনিবার (১২ আগস্ট) ঢাকায় এসে পৌঁছেছেন এবং সোমবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

Manual3 Ad Code

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসম্যানরা কিছু বলেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র কোনও ধরনের ‘ফর্মুলা’ দিচ্ছে না এবং তারা ‘সমঝোতার পথ আছে কিনা’ জানতে চেয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘তারা বলেছে তোমাদের সমঝোতার পথ আছে কিনা। আমরা বলেছি, তাদের যে দাবি– সরকারের পতন হবে, তারপরে নির্বাচন করবে, সেটির সঙ্গে আমাদের সমঝোতার কোনও সুযোগ নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code