মুক্তি ৮ সেপ্টেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল ও সংগ্রামী জীবনের নানা অধ্যায় গল্প-কবিতা ও সিনেমা-নাটকে উঠে এসেছে। তবে তার কৈশোর বয়সের গল্প সেভাবে সিনেমায় দেখা যায়নি। তাই এই অজানা অধ্যায়কে উপজীব্য করেই নতুন সিনেমা নির্মাণ করলেন মুশফিকুর রহমান গুলজার। নাম দিয়েছেন ‘দুঃসাহসী খোকা’।

Manual1 Ad Code

সোমবার (১৪ আগস্ট) বিকালে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার-ট্রেলার উন্মোচন করা হয়। সেই সঙ্গে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ইতিহাসনির্ভর এই সিনেমা।

Manual6 Ad Code

সিনেমাটিতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। তিনি অভিনেতা-নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির পুত্র। পোস্টার উন্মোচনে তাই তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে।

ছবিটি নিয়ে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের আর নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code