গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় ৪ লাখ প্রবাসী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাওয়া অভিবাসীদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। কিন্তু এ জীবনে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না কয়েক লাখ বিদেশির। কারণ গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে করতেই আয়ুষ্কাল ফুরিয়ে যাবে তাদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ক্যাটো ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতির সরকারি নথিকে গ্রিন কার্ড বলা হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য ১৮ লাখের বেশি আবেদন জমা পড়া রয়েছে। এর মধ্যে ৬৩ শতাংশ, বা প্রায় ১১ লাখ আবেদনই ভারতীয়দের। এর সঙ্গে ফ্যামিলি-স্পন্সর ব্যবস্থায় গ্রিন কার্ডের আবেদন আটকে রয়েছে প্রায় ৮৩ লাখ।

ক্যাটো ইনস্টিটিউট বলছে, নতুন ভারতীয় আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের এই ‘ব্যাকলগ’ (জট) ‘যাবজ্জীবন কারাদণ্ডের’ মতো। দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতির জন্য তাদের অপেক্ষা করতে হতে পারে ১৩৪ বছরেরও বেশি। ফলে অন্তত ৪ লাখ ২৪ হাজার কর্মসংস্থান-ভিত্তিক আবেদনকারী অপেক্ষা করতে করতেই মারা যাবেন এবং তাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি থাকবেন ভারতীয়।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে নিয়োগদাতা-স্পন্সরকৃত নতুন আবেদনকারীদের মধ্যে অর্ধেক ভারতীয় নাগরিক। এটি বিবেচনায় বলা যায়, নতুন স্পনসরকৃত অভিবাসীদের প্রায় অর্ধেকই গ্রিন কার্ড পাওয়ার আগে মারা যাবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code