শাহরুখের সৌভাগ্যের প্রতীক দীপিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে‘সৌভাগ্যের প্রতীক’ ভাবেন শাহরুখ খান। না এমন কথা কখনও বলেননি শাহরুখ। তবে বলিউডের অনেকেই ভাবেন এমনটি। কারণ ‘ওম শান্তি ওম’ থেকে দীপিকার সঙ্গে কোনো ছবি ব্যর্থতার মুখ দেখেনি। শাহরুখ-দীপিকার প্রতিটি সিনেমাই সুপারহিট।

Manual6 Ad Code

তবে দীপিকা নিজেকে শাহরুখের ‘সৌভাগ্যের প্রতীক’ বলতে নারাজ। শাহরু খান সম্পর্কে তার ভাষ্য, শাহরুখের সঙ্গে সম্পর্কটা এমনই। উনি যেমন আমার কোনো বিপদ হলে সবার আগে এগিয়ে আসবেন, আমিও তেমন শাহরুখ কোনো সিনেমার প্রস্তাব দিলে চোখ বুজে রাজি হবো। এখানে কেউ কারও ‘লাকি চার্ম’ নয়।

দ্য ওয়াল খবরে বলা হয়, একটা সময় ছিল, যখন বলিউডে সফল জুটি বলতে সবাই শাহরুখ-কাজল জুটিকে ভাবত। কিন্তু বর্তমানে শাহরুখের নামের পাশের সেই জায়গাটা অলিখিতভাবে দীপিকার হয়ে গেছে। দুজনে মিলে যে সিনেমাই করছেন, তা কয়েকশ কোটি টাকা আয় করছে।

Manual3 Ad Code

২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতা চার বছর পর চলতি বছর শাহরুখ বলিউডে কামব্যাক করেন দীপিকার হাত ধরেই। আর সেই সিনেমায় শাহরুখ তার ক্যারিয়ারে সবচেয়ে বড় হিটের দেখা পান। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ-দীপিকার ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে আয়ের এক পর এক রেকর্ড গড়েছিল। আর এর পর ‘জওয়ান’ সিনেমায় দীপিকার উপস্থিতির খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু হয়, শাহরুখ নিজের ‘লাকি চার্ম’-কে হাতছাড়া করতে চাইছেন না। তাই ক্যামিও রোল হলেও তাকে চাইছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code