জেলেনস্কিকে পোল্যান্ডের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: পোল্যান্ডের জনগণকে ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। শুক্রবার এক নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন মোরাউইকি।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই, তিনি যেন আর কখনও পোলিশদের অপমান না করেন।’

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পুতিন বাহিনীকে মোকাবিলায় পশ্চিমের দেশগুলোর পাশাপাশি কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডও।

তবে সম্প্রতি শস্য রফতানি নিয়ে ইউক্রেনের সঙ্গে বিবাদে জড়ায় পোল্যান্ড। এরই জেরে দুই দিন আগে ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার।

Manual7 Ad Code

বিষয়টিকে সহজভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেন, ‘ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে আরচণ করছে, তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে- শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code