হবিগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: হবিগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২২) নামে এক সিএনজি চালক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

Manual3 Ad Code

জানা যায়, শহরতলীর ২নং পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলা উদ্দিন মারা যান।

Manual8 Ad Code

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকের ঘাতক চালক পালিয়ে যায়। পরে ট্রাক আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code