পিটার হাসের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের বিষয়ে যা বললেন সাবের হোসেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

Manual3 Ad Code

সোমবার ( ৬ নভেম্বর ) দুপুর সাবের হোসেনের পরীবাগের বাসায় প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়, জানা যায়, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস।

Manual8 Ad Code

বৈঠকের বিষয়ে এক ক্ষুদে বার্তায় সাবের হোসেন বলেন,‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারিত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে আজ বিকেলে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা আনন্দের।’

Manual3 Ad Code

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পিটার হাস।

এরআগে, পিটার হাস ৩ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন, তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি, এছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code