আতঙ্কে আল-শিফা ছেড়েছে শতাধিক গাজাবাসী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে জাতিসংঘের একটি দল ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা দখল ও হামলার পর আল-শিফা পরিদর্শন করে। তারা হাসপাতালটিকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-শিফা হাসপাতাল ছেড়ে চলে গেছে রোগীসহ শতাধিক গাজাবাসী।

Manual5 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়, শহরের সবচেয়ে উন্নত ও প্রধান এ হাসপাতালটি থেকে আতঙ্কের কারণে শনিবার বেশির ভাগ মানুষ চলে গেছে। শুধু যেসব রোগীদের নড়ার উপায় নেই, তারা পড়ে আছেন করিডরে, কাতরাচ্ছেন যন্ত্রণায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে জাতিসংঘের একটি দল ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা দখল ও হামলার পর আল-শিফা পরিদর্শন করে। তারা হাসপাতালটিকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।

দলটি এক ঘণ্টার জন্য হাসপাতাল এলাকা পর্যবেক্ষণ করে এবং তারা জানান, হাসপাতালের প্রবেশদ্বারে একটি গণকবর দেখেছেন। সেখানে প্রায় ৮০ জনের দেহাবশেষ কবর দেয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক জারি করা স্থানান্তর আদেশের পর ৩০০ জন গুরুতর অসুস্থ রোগী আল-শিফাতে রয়ে গেছে বলে জানায় বিবিসি।

Manual3 Ad Code

ডব্লিউএইচও টিম বলছে, তারা গাজায় অবশিষ্ট রোগী এবং কর্মীদের জরুরিভাবে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

Manual5 Ad Code

বিদ্যুৎহীনতায় ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে গত ১১ নভেম্বর থেকে চার অপরিণত শিশুসহ ৪০ রোগীর মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে জাতিসংঘ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code