মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

ফের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি।

Manual5 Ad Code

রোববার ( ১০ ডিসেম্বর ) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এ নিয়ে ১১ দফায় অবরোধের ডাক দিল দলটি। সবশেষ গত বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। এ ছাড়া আজ রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেছে তারা।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ নম্বর ওয়ান। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। বাংলাদেশের জনগণের ওপর এখন যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, এমন নির্যাতন বিশ্বের আর কোথাও নেই।

সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দেব। তবু আমরা এই সরকারের নির্বাচন মানব না।’

Manual6 Ad Code

bunsbd/এনএস

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code