বাংলাদেশ সিরিজের দুই ক্রিকেটারকে বিশ্রাম দিল নিউজিল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual6 Ad Code

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কাইল জেমিসনের নাম ছিল ঠিকই। তবে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় দ্রুতই। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ঝুঁকি না নিয়ে তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে জেমিসনকে বিশ্রাম দিয়েছে।

Manual2 Ad Code

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে জেমিসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। বিশ্রাম দেওয়া হয়েছে ফিন অ্যালেনকেও। তবে অ্যালেন খেলবেন না শুধু দ্বিতীয় ওয়ানডে। নিউজিল্যান্ডের এই ওপেনার অকল্যান্ড এইচেসের হয়ে আগামীকাল খেলবেন ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশের ম্যাচ। নেলসনের স্যাক্সটন ওভালে পরশু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। এক বিবৃতিতে আজ এনজেডসি জেমিসন, অ্যালেন-দুই ক্রিকেটারের বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসার পরই জেমিসন হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন দেখে এমন সিদ্ধান্ত (জেমিসনকে বিশ্রাম) দেওয়া হয়েছে বলে জানায় এনজেডসি।

Manual1 Ad Code

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময়ই চমক দেখায় নিউজিল্যান্ড। লাথামের কাঁধে তুলে দেওয়া হয় নিউজিল্যান্ড ওয়ানডে দলের দায়িত্ব। জশ ক্লার্কসন, আদি অশোক, উইলিয়াম ও’রুর্কি-তিন নতুন মুখকে দলে নিয়েছিল নিউজিল্যান্ড। চোটের শঙ্কা থাকায় জেমিসনের ‘কাভার’ হিসেবে ওয়ানডে দলে বেন সিয়ার্সকে নিয়েছিল নিউজিল্যান্ড। সিয়ার্স এখনো ওয়ানডে দলে খেলেনি। ওয়ানডে সিরিজের দল প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘সামনে অনেক ক্রিকেট ম্যাচ আছে। কাইলকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাচ্ছি না। সে যেন তার সেরা অবস্থায় থাকে। যখন আমরা ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল, তখনই আমরা নতুন কয়েক খেলোয়াড়কে সুযোগ দিতেই দলে নিয়েছি। বেন সেখানে মানানসই।’

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে গতকাল বৃষ্টি আইনে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জেমিসন, অ্যালেনের কেউই খেলেননি। ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

Manual5 Ad Code

News/R-3

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code