বড়দিন স্পেশাল রেসিপি: আস্ত মুরগির রোস্ট

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আনন্দে বাড়তি পালক যোগ করতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন আস্ত মুরগির রোস্ট। জেনে নিন কীভাবে বানাবেন।  

 

Manual6 Ad Code

দেড় কেজি ওজনের মুরগি ১ চা চামচ লবণ দিয়ে মেখে নিন। মুরগির রানের অংশের দুই পা সুতার সাহায্যে শক্ত করে বেঁধে দিন। লবণ মাখা অবস্থায় রেখে দিন ১০ মিনিট। এতে ভেতরে প্রবেশ করবে লবণ।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে সামান্য ভেজে নিন মুরগি। প্যানে সয়াবিন তেল দিয়ে গরম মসলা ভেজে নিন। গরম মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে পৌনে এক কাপ পেঁয়াজ বাটা দিন। দেড় টেবিল চামচ আদা–রসুন বাটা ও দেড় চা চামচ রোস্টের মসলা দিন। স্বাদ মতো মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া, ৩ চা চামচ টমেটো সস ও সামান্য লবণ দিন। মসলা ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিতে পারেন চাইলে। কষানো হয়ে গেলে আস্ত মুরগি দিয়ে দিন। ৩/৪ মিনিট নেড়েচেড়ে ও উল্টেপাল্টে ভেজে নিন।

Manual3 Ad Code

আধা কাপ পানি দিন। মসলাসহ মুরগি সেদ্ধ করে নিন। চুলার জ্বাল মিডিয়াম রাখবেন ও প্যান ঢেকে দেবেন। মাঝে মুরগি উল্টে দেবেন কয়েকবার। এক কাপ দুধে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিন ৫ মিনিট। চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মসলা কষানোর সময় দিয়ে দেবেন। দুধের মিশ্রণ দিয়ে জ্বাল করুন আরও কিছুক্ষণ। ভুনা ভুনা হলে আধা চা চামচ চিনি ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট জ্বাল দিন। নামিয়ে পরিবেশন করুন।   

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code