কার কারণে নীলমকে ঠকিয়েছিলেন ববি দেওল!

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়কার মিষ্টি নায়িকা নীলম। তিনি ক্যারিয়ারের সুবর্ণ সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ধর্মেন্দ্র কনিষ্ঠ পুত্র বলিউড তারকা ববি দেওলের সঙ্গে। তাদের মধ্যে খুবই ভালোবাসা ছিল। পাঁচ বছর সম্পর্কে থাকার পর হঠাৎই জানা যায়, তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এর জন্য নাকি দায়ী এক অভিনেত্রী। কে তিনি ? সেটা জানাতেই এই প্রতিবেদন।

সেই অভিনেত্রীর নাম পূজা ভাট। পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে পূজা নাকি নীলম এবং ববির সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিলেন। নীলমের সঙ্গে সম্পর্কে থাকার সময়েই পূজা’র সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন ববি। এই কথা জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন নীলম। ববি তাঁlকে ঠকিয়েছেন এমন কথা তিনি একাধিক সাক্ষাৎকারে বলেওছিলেন সেই সময়।

Manual4 Ad Code

সেই সময় নিলম বলেছিলেন, আমার সঙ্গে ববির সম্পর্ক পাঁচ বছর ধরে চলেছে। আমরা দু’জনে মিলেই ঠিক করি সম্পর্কটায় আর থাকবো না। এটায় কারও কিছু বলার নেই, কারণ এটা আমাদের নিজেদের একান্ত সিদ্ধান্ত। পাঁচ বছর সম্পর্কে থাকার পর আমরা বুঝতে পারি একে-অপরের সঙ্গে থাকতে পারবো না গোটা জীবন।

Manual3 Ad Code

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবিতে নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে এসেছেন ববি। তাকে নিয়ে এখন আলোচনা সর্বত্র। যে তারকা হারিয়ে গিয়েছিলেন অনেক বছর আগে, এমন কামব্যাক করেছেন যে, সকলেই বলছেন, কামব্যাক করতে হলে ববি দেওলের মতোই করা উচিত। অ্যানিমেল ছবিতে ববি’র মাত্র ১৫ মিনিটের চরিত্রে অভিনয়ের জন্য নায়ক রণবীরের থেকেও বেশি আলোচিত হয়েছেন ববি। তাতে বেশ খুশি হয়েছেন এই অভিনেতা। এখন তার হাতে অনেক কাজ। সম্প্রতি জানা গিয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করবেন ববি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code