ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি অভিযানের কোনও পরিকল্পনা নেই
বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন পেন্টাগনের
শীর্ষ মুখপাত্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছে।

গত মাসে জর্ডানে মার্কিন বাহিনীর ওপর করা হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ার
একাধিক স্থানে প্রতিশোধমূলকভাবে পালটা বোমা হামলা পরিচালনা করেছে মার্কিন
সামরিক বাহিনী। তবে এই হামলা দীর্ঘমেয়াদী হবে না বলে নিশ্চিত করলো মার্কিন
কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

সোমবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিভাগটির শীর্ষ মুখপাত্র মেজর
জেনারেল প্যাট রাইডার। এসময় তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক
বাহিনী এবং সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা
করছে না পেন্টাগন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন নয় যে, ঠিক আছে। খেলা শুরু। আসুন আমরা ইরাক ও
সিরিয়ায় ইরানী প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ করি।’

Manual7 Ad Code

রাইডার আরও বলেন, ‘আমরা এমন করার জন্যই সেখানে রয়েছি বিষয়টি তা নয়। বরং
আমরা সেখানে একটি অভিযান পরিচালনা এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে
পরাজিত করার জন্য রয়েছি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code