ড. ইউনূসকে ৫০ কোটি টাকা জমা দিয়ে আপিলের নির্দেশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম
ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর আপিল
দায়ের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি
সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Manual3 Ad Code

এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম
আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের
অপর তিন কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে।
এখানে অনুকম্পা দেখানোর কোনও সুযোগ নেই।

Manual6 Ad Code

সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি জানান, ২০২০ সালে নভেম্বরে
২০১১ থেকে ২০১৩ দুই বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ
কল্যাণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের
(এনবিআর) কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মওকুফ চান। ওই আবেদন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রত্যাখ্যান করার পরে তারা আয় করের টাকা
মওকুফ চেয়েছিলেন। কিন্তু তখন তাদের একটি একাউন্টে-ই প্রায় সাড়ে তিন’শ কোটি
থেকে প্রায় চারশ কোটি টাকার মতো ছিল। কিন্তু একাউন্টে অর্থ রয়েছে জানিয়ে জাতীয়
রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ চেয়ে নোটিশ করার পরে কিন্তু গ্রামীণ টেলিকম
নোটিশটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
রিটের শুনানি নিয়ে নোটিশ কেন বেআইনি বলা হবে না এনিয়ে রুলও জারি করেন আদালত।
এরপর গত তিন বছরে বিভিন্ন আদালত ঘুরে মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে

Manual8 Ad Code

আসে। আজ সেটি শুনানি শেষে গ্রামীণ টেলিকমের রিট আবেদন খারিজ করেন আদালত।
সেই সাথে গ্রামীণ টেলিকমকে আদেশ দেন- নিয়ম অনুযায়ী দাবি করা আয়করের ২৫
শতাংশ টাকা আগে জমা দিয়ে এরপর এনবিআরের বিরুদ্ধে আপিল দায়ের করতে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code