চালের কোনো ঘাটতি নেই, দাম স্থিতিশীল: কৃষিমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বোরো উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই, দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ। সোমবার (২৭ মে) সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মজুত কার্যক্রম তদারকিবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী একথা বলেন| কৃষিমন্ত্রীর সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বোরো উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই, দাম স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে, সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে দায়িত্ব নিয়ে বক্তব্য রেখেছেন। মন্ত্রী বলেন, মনিটরিং চলছে। আমরা কিন্তু বসে নেই, জেলা প্রশাসকদের সঙ্গে আমাদের সচিবদের যোগাযোগ হচ্ছে। আমাদের সচিবরা প্রতিদিনই কোনো না কোনো জেলার ডিসিকে ফোন করে। আগামী দিনগুলোতে সব পর্যায়ের বাজার ব্যবস্থা যাতে আরও সুন্দরভাবে নিশ্চিত হয়, সে জন্য সবাই কাজ করার জন্য একমত হয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অতীতেও একমত ছিলাম। এটাতে আরও নতুন নতুন কোনো বিষয় যোগ হয়েছে কি না সেটা আমরা আলোচনা করেছি।

Manual6 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code