শাবিপ্রবিতে শিক্ষার্থীদের গ্রাফিতি, ‘হামার বেটাক মারলু কেনে?’

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলা ও গুম-হত্যার অভিযোগ এবং ক্যাম্পাস খুলে দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবিতে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

রোববার (২৮ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নানা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

গ্রাফিতি অঙ্কন, দেওয়ালে লিখন ও রোড পেইন্টিংয়ে শিক্ষার্থীরা লিখেন, ‘ছাত্র যদি ভয় পাইতো বন্ধুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি;, ‘রক্ত দেখলে বাড়ছে সাহস’, ‘তুৃমি কে? আমি কে? বিকল্প বিকল্প’, ‘চেতনা ও রাষ্ট্র কারো বাপের না’, ‘শহীদ রুদ্র তোরণ’ ‘মেধা শহীদ; আবু সাঈদের সাহসী, গ্রাফিতি; হামার বেটাক মারলু কেনে?’, ‘বিচার চাই বিচার চাই’ ইত্যাদি।

দেওয়ালে লিখন সম্পর্কে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত শিক্ষার্থীরা যদি পাকিস্তানের মিলিটারিদের বর্বরতা ও গুলিকে ভয় পাইতো তাহলে বাংলাদেশ আজ স্বাধীন হত না, উর্দুই থাকতো আমাদের রাষ্ট্রভাষা। তাই শিক্ষার্থীদের ওপর যতই অত্যাচার, গুম, খুন করা হোক না কেন, নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। এতে সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর চলমান বর্বরতার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি।

Manual7 Ad Code

আন্দোলনকারীদের গুম-হত্যার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে শাবিপ্রবির ভারপ্রাপ্ত সমন্বয়ক রাকিব বলেন, আন্দোলনে যুক্ত থাকায় আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোথাও নিরাপত্তাবোধ করছি না। অচিরেই এসব বন্ধ না করলে আন্দোলন আরো তীব্র হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, সরকার সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে গণহত্যা শুরু করেছে তা ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুসহ সকলকে গুলি করে হত্যা করছে। তাই এসব হত্যাকান্ড দ্রুত বন্ধ করে সরকারকে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Manual2 Ad Code

এদিকে শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা, হামলা-মামলা, নির্যাতন ও গ্রেফতারপর চুড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code