বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করলো ডব্লিউএইচও

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: আফ্রিকার কয়েকটি অংশে আশঙ্কাজনকভাবে এমপক্সের প্রাদুর্ভাব বেড়েছে। এটি বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করায় ‘বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা’ বা পিএইচইআইসি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার একটি জরুরি কমিটির
সঙ্গে আলোচনা করে এই ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

এ নিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমপক্সকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করলো ডব্লিউএইচও। পিএইচইআইসি অবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ স্তরের সতর্কতা। কোনও একটি রোগকে নিয়ন্ত্রণের জন্য গবেষণা, তহবিল ও বিশ্বব্যাপী জনস্বাস্থ্য পদক্ষেপে গতি আনার জন্য এই সতর্কতা জারি করা হয়।

Manual7 Ad Code

এর আগে, মাংকিপক্স হিসেবে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব চলাকালে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি)অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code