কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করলো ইউক্রেনীয় বাহিনী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর ওপর আরেকটি সেতুটি ধ্বংস করেছে ইউক্রেন। রবিবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। এর আগে একই অঞ্চলে আরেকটি সেতু উড়িয়ে দিয়েছিল ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডে চলমান ইউক্রেনীয় অভিযানের অংশ হিসেবে সেতু দুটি ধ্বংস করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

রবিবার সকালে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী কমান্ডার মাইকোলা ওলেশচুক ধ্বংস হওয়া দ্বিতীয় সেতুর ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, আরও একটি সেতু ধ্বংস! তিনি জানান, ইউক্রেনীয় বিমানবাহিনী শত্রুর (রাশিয়া) লজিস্টিক্যাল সুবিধা ধ্বংস করে তাদের আক্রমণ ক্ষমতাকে দুর্বল করে তুলছে। যা যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code