ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, পায়ে হেঁটে অফিস যাচ্ছেন মানুষ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে আজ বুধবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে যানজট। এ কারণে যানবাহন থেকে নেমে হেঁটে অফিসে যেতে দেখা যায় অনেককে।

Manual6 Ad Code

তীব্র যানজটের মুখে বাসচালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মহাসড়কে অবস্থান করতে হচ্ছে। এতে পাঁচ মিনিটের পথ এক ঘণ্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমন যানজটের চিত্র লক্ষ্য করা যায়। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

Manual6 Ad Code

নাজমুল হুদা নামে এক চাকরিজীবী বলেন, ‘অফিসে আজ প্রচুর কাজ রয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম। তাই অফিসের গাড়ি রেখে হেঁটে যাচ্ছি।’

Manual8 Ad Code

কামাল নামের এক বাস যাত্রী বলেন, ‘সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।’

Manual8 Ad Code

গার্মেন্টস কর্মী আফিফা রহমান বলেন, ‘যানজটের কারণে হেঁটেই যেতে হচ্ছে। কষ্ট হচ্ছে। তবে এ ছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নেই।’

সজীব হাসান নামের এক বাসচালক বলেন, ‘সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম এতই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে এগোনোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কত ঘণ্টা লাগে কে জানে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, ‘যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code