সাবেক ৩ সিইসিসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

অবৈধভাবে ও প্রতারণার মাধ্যমে জাতীয় সংসদের বিগত তিন নির্বাচন আয়োজন করার অভিযোগে চট্টগ্রামে আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের নাম উল্লেখ করেছে বাদীপক্ষ।

Manual1 Ad Code

বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরীফুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন চট্টগ্রামে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম।

Manual1 Ad Code

এ সময় আদালত সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে মামলা তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন।

Manual8 Ad Code

মামলার প্রধান আসামি করা হয়েছে ২০১৪ সালে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদকে। পর্যায়ক্রমে ওই নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা চার নির্বাচন কমিশনার এই মামলার আসামি। এ ছাড়া ২০১৮ সালে ও ২০২৪ সালে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আইয়ালসহ কমিশনের সচিব ও অন্য সদস্যদের আসামি করা হয়েছে।

Manual7 Ad Code

একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে গত তিন মেয়াদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন জানান, ২০১৪, ‘১৮ ও ‘২৪ সালে সংসদ নির্বাচনে বিরোধীদলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণা মামলা করা হয়েছে। একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ-সুবিধা ভোগ করায় তাঁদেরও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code