কমলার কটাক্ষের জবাব দিলেন সাবেক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual5 Ad Code

মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ক্লান্ত’ বলে কটাক্ষ করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

Manual5 Ad Code

শুক্রবার মিশিগানে কমলা বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের সাক্ষাৎকার বাতিল করার খবর আসছে, কারণ তিনি ক্লান্ত। গ্র্যান্ড র‌্যাপিডসের জনসভায় কমলা বলেন, এটা একটি উদ্বেগের বিষয়। যদি তিনি শেষ দিকের নির্বাচনি প্রচারের ধকল সহ্য করতে না পারেন, তিনি কি তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম হবেন?

শুক্রবার ট্রাম্পও মিশিগান অঙ্গরাজ্যে যান। ডেট্রয়েটে তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে ৪৮ দিন ধরে আমি বিশ্রামহীন চলছি। আমি একটুও ক্লান্ত নই। আমি খুবই উচ্ছ্বসিত। কেন জানেন? আমরা কমলাকে ভোটে শেষ করছি। কারণ আমেরিকার মানুষ তাকে চায় না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code