পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্স্যান্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১ ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির (সিটিবিটি) বিরোদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কি-না তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদে্র তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছিল।রিয়াবকভের বরাতে কমার্স্যান্ট-এর প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহুর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’

Manual3 Ad Code

সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code