তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে ট্রাম্পের রসিকতা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

তৃতীয় মেয়াদে হোয়াইট হাউজের মসনদে বসা নিয়ে আবারও রসিকতা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্পের এমন মন্তব্য উপস্থিত ব্যক্তিরা ঠাট্টাচ্ছলে নিলেও এ ধরনের কথা একাধিকবার বলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

রিপাবলিকানদের সম্মেলনে ট্রাম্প বলেছেন, পরের নির্বাচনের জন্য প্রচুর অর্থ সংগ্রহ করেছি আমি। তবে সেগুলো আমি নিজের জন্য খরচ করতে পারব বলে মনে হয় না। অবশ্য আমি পুরোপুরি নিশ্চিত নই যে, আরেকবার নির্বাচনে দাঁড়ানোর অনুমতি পাবো কিনা।

Manual1 Ad Code

তৃতীয় মেয়াদের বিষয়ে অবশ্য রসিকতাচ্ছলে মন্তব্য এই প্রথম করলেন না মার্কিন প্রেসিডেন্ট। কমলা হ্যারিসকে পরাজিত করার কিছুদিন পর নভেম্বরেই রিপাবলিকানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছিলেন, আরও একবার আমি নির্বাচনের জন্য লড়তে পারব বলে তো মনে হয় না, যদি না আপনারা কোনও পদক্ষেপ নেন।

Manual2 Ad Code

এদিকে, গত সপ্তাহে রক্ষণশীল আইনপ্রণেতা অ্যান্ডি ওগলেস বলেছেন, ক্ষয়িষ্ণু আমেরিকার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য আধুনিক যুগের একমাত্র সক্ষম ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্য পূরণে যত প্রয়োজন সময় তাকে দেওয়া উচিত।

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, আমি প্রস্তাব করছি, প্রেসিডেন্ট হওয়ার দুবারের সীমা বেঁধে দেওয়া ২২তম সংশোধনী পরিবর্তন করা হোক। সেটা করা হলে তিন মেয়াদেও হোয়াইট হাউজে থাকতে পারবেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্র তার বলিষ্ঠ নেতৃত্বে সামনে এগিয়ে যেতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code