দুই বছর পর ফিরেছেন ইবাদত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫১, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

দুই বছর পর ফিরেছেন ইবাদত

newsuk
প্রকাশিত জুন ৪, ২০২৫
দুই বছর পর ফিরেছেন ইবাদত

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual5 Ad Code

দুই বছর পর জাতীয় দলে ফিরলেন ইবাদত হোসেন। ২০২৩ সালের জুলাইয়ে চোটে পড়ার পর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী পেসার। বিসিবি আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

Manual6 Ad Code

গত এপ্রিলের জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে টেস্ট সিরিজের দলটাই প্রায় রাখা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য। গত সিরিজের মতো এবারও নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের পেস আক্রমণে আছেন ইবাদত, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। লঙ্কান কন্ডিশন বিবেচনায় রেখে স্পিনার আছেন চারজন। অভিজ্ঞ মিরাজ-তাইজুলের সঙ্গে নাঈম আর হাসান মুরাদ। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ শ্রীলঙ্কায় রওনা দেবে ১৩ জুন। ঈদের আগে শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Manual8 Ad Code

সিরিজের প্রথম টেস্ট গলে শুরু ১৭ জুন। দ্বিতীয় টেস্ট শুরু কলম্বোয় ২৫ জুন।

শ্রীলঙ্কা সফরের টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

Manual3 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code