মঙ্গলবার ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে মঙ্গলবার (১ জুলাই)। দেশের প্রধান দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে এদিন। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী, আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।
অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে, এদিন শুধু দাপ্তরিক কার্যক্রম চলে।
এবং নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এই দিন ব্যাংক খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না।

নীতি অনুযায়ী, ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না। তবে, এ সময়ে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়। কাজেই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে, মঙ্গলবার পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানা গেছে। ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মঙ্গলবার ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code