সিলেটে গৃহবধূর লাশ উদ্ধার: অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ সিলেটে ইমরানা আক্তার রুমা নামে এক গৃহবধু অপহরণ, ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ ভোর ৫:৫০ মিনিটে সিলেট শহরের সবুজবাগ এলাকার একটি মাছের ফিশারির জলাশয় থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

রুমার স্বামী মো. ফখরুল হাসান তাপাদার কানাডা প্রবাসী। গতকাল সন্ধ্যার আগে রুমা তার শ্বশুর আব্দুল লতিফ তাপাদারের সঙ্গে পারিবারিক আইনজীবী এ কে এম আজাদ রহমানের চেম্বারে গিয়ে সেখান থেকে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন। পথে বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জায়গীরদার মসজিদের পাশে নামাজের জন্য গাড়ি থামালে রুমা গাড়িতে একা ছিলেন। নামাজ শেষে ফিরে এসে দেখা যায়, তার ব্যাগ ও মোবাইল গাড়িতে থাকলেও তিনি নেই।

রাতেই বিয়ানীবাজার থানায় জিডি (নং-১৫২৯) করা হয় এবং বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলতে থাকে। ভোরে কোতোয়ালি থানা থেকে খবর আসে সবুজবাগে নারীর লাশ পাওয়া গেছে। নিহতের শ্বশুর, মা ও দেবর লাশটি শনাক্ত করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code