সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে আ.লীগ নেতার দল থেকে পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রহমান শিকদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Manual2 Ad Code

আব্দুর রহমান শিকদার বলেন, ‘গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং এ সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করছি এবং আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও জানান, খুব শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে আ.লীগ নেতার দল থেকে পদত্যাগ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code