মির্জাপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা: অবিলম্বে সংস্কারের দাবি

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual1 Ad Code

মির্জাপুর প্রতিনিধি

Manual2 Ad Code

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে চরপাড়া পর্যন্ত প্রায় ৬০০ মিটার দীর্ঘ সড়কটি বেহাল দশায় পতিত হয়েছে। বর্ষার মৌসুমে সড়কটি পানির নিচে তলিয়ে যায়, ভেঙে তৈরি হয় অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

 

Manual4 Ad Code

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে চরপাড়া সড়ক দিয়ে কয়েকটি গ্রাম ও পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় কাদা ও পানি মাড়িয়ে চলাচল ছাড়া উপায় নেই। এতে শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়ক দিয়ে দুইটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি কলেজ এবং বাজারের মানুষ নিয়মিত চলাফেরা করেন। অথচ এত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাস্তা উঁচু করে স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবে রূপ নেয়নি। এতে স্থানীয় মানুষের হতাশা দিন দিন বাড়ছে।

তবে এ বিষয়ে বর্তমান মেম্বার মো. ময়নাল মিয়া জানান, “রাস্তাটির বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।”

 

এলাকাবাসীর দাবি, সড়কটির ওপর নির্ভর করছে পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা। তাই অবিলম্বে রাস্তা উঁচু করে টেকসই পাকা সড়ক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের মতে, এটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে নিরাপদ চলাচল।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মির্জাপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা: অবিলম্বে সংস্কারের দাবি
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code