যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বয়ং ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ২২ minutes ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন ঘিরে শুরুতেই বিতর্ক তৈরি হয়েছে। বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর পর নিজেই উদ্বোধনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ জুন ওয়াশিংটন ডিসিতে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ উদ্বোধন করবেন ট্রাম্প। আয়োজনটি পরিচালনা করছে ‘ফ্রিডম ২৫০’, যা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের অংশ। তবে অনুষ্ঠানের আগেই সরে দাঁড়িয়েছেন একাধিক সংগীতশিল্পী।

Manual4 Ad Code

শিল্পীদের মধ্যে রয়েছেন ব্রেট মিচেলস, মার্টিনা ম্যাকব্রাইড এবং দ্য কমোডোরস। তাদের অভিযোগ, অনুষ্ঠানটি নিরপেক্ষ হবে বলা হলেও পরে এতে রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শিল্পীদের এ সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরে যাওয়া শিল্পীদের ‘তৃতীয় সারির’ বলে উল্লেখ করেন এবং প্রয়োজনে নিজেই মঞ্চে নামার ইঙ্গিত দেন। এমনকি তিনি প্রস্তাব দেন, সংগীতানুষ্ঠানের বদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ আয়োজন করা যেতে পারে। তবে সব শিল্পীই অনুষ্ঠান ছাড়েননি। এখনও অনুষ্ঠানের তালিকায় রয়েছেন ফ্লো রিডা, ফ্যাব মরভান এবং ভ্যানিলা আইস।

Manual1 Ad Code

উল্লেখ্য, এ স্টেট ফেয়ার আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত হবে। এতে থাকছে প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, পারিবারিক আয়োজন এবং সামরিক ফ্লাইওভার। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এ উদযাপন ঘিরে শুরুতেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক, যা আগামী দিনগুলোতে আরো আলোচনার জন্ম দিতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code