‘কেবল সঠিক মানুষদের চান ট্রাম্প’

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ভিসা প্রদান ও দেশটিতে প্রবেশাধিকার নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানান, বিশ্বকাপে খেলা দেখতে এবং অংশ নিতে শুধুমাত্র ‘সঠিক মানুষেরা’ (রাইট পিপল) যেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, তা নিশ্চিত করতে তার প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের এই কঠোর অথচ নিয়ন্ত্রিত ভিসা ও সীমান্ত নীতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দিতে উন্মুখ হয়ে আছি। তবে একই সাথে আমাদের দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের প্রশাসন এটি নিশ্চিত করতে কাজ করছে যাতে শুধু সঠিক ও যোগ্য মানুষেরাই এই টুর্নামেন্টের জন্য যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পান।’ বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন আমেরিকার দিকে। তবে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি এবং ভিসা স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে অনেক বিদেশি দর্শক বা ফুটবল সমর্থক যুক্তরাষ্ট্রে আসার ভিসা পাবেন কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছিল। প্রেসিডেন্টের এই বক্তব্য সেই চর্চাকে আরো উস্কে দিল। উল্লেখ্য, এবারের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশÑযুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ এবং নক-আউট পর্বের মূল খেলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘সঠিক মানুষ’ বেছে নেওয়ার এই নীতি আন্তর্জাতিক ফুটবলার, কোচ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি কোটি সাধারণ সমর্থকদের ভিসা প্রক্রিয়াকরণে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, নিরাপত্তা বজায় রেখে একটি সফল আন্তর্জাতিক আয়োজন সম্পন্ন করতেই এই বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code