গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও কল্যাণ সাধনের দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুবসংগঠক  শাহ শাফি কাদির  ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম এর যৌথ পরিচালনায় গতকাল ১৬ ই আগষ্ট নগর বামিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

এতে অতিথি হিসেবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ,উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া,মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী,ও রকিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনার, ড. জসিম আহমেদ জোশকে কো-

কনভেনার, বাদরুল আলম চৌধুরী,জুবায়ের আলম,

আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত,বদরুজ্জামান বদর,এরশাদ আলী,ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনার,- মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব,

Manual5 Ad Code

ফখরুল ইসলাম রিপন,মুরাদউদ্দিন আহমেদ শারীফ,

মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব ও রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করে ৪১ সদস্য সংগঠন এর  ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঘোষণার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমথর্ন প্রদান করেছেন।

 

Manual8 Ad Code

সিলেটবাসীদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে গঠিত এই কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি — এই প্রত্যয়কে বুকে ধারণ করে সিলেটবাসীদের অধিকার আদায় ও মানবিক কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন কমিটি। উপস্থিত অনেকেই এই কমিটির মাধ্যমে সমাজের কল্যাণে ভালো কিছু করবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী  ১১ ই অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য  সংগঠন এর কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসবকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code