পাল্টা আক্রমণ শিগগিরই শুরুর ইঙ্গিত জেলেনস্কির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের ‘প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ শিগগিরই শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শনিবার তিনি বলেন, গুরুত্বসহকারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে মাসে খানেক ধরে প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। এর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির কাছ থেকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা পাচ্ছে জেলেনস্কির বাহিনী। কবে ও কখন প্রতীক্ষিত অভিযান শুরু হচ্ছে, এ নিয়ে স্পষ্ট করেনি কেউ।

Manual7 Ad Code

এর মধ্যে মিত্র ইতালিতে সফরে যান জেলেনস্কি। রোমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটি গুরুতর পদক্ষেপ হতে যাচ্ছে। আমি আপনাদের বলতে পারবে না কখন শুরু হবে। তবে অবশ্যই দেখতে পাবেন এবং অনুভব করবে রাশিয়া। আমরা জয়ে বিশ্বাসী।’

জেলেনস্কির সঙ্গে শনিবার ফলপ্রসূর বৈঠকের বর্ণনা দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিয়েভের ন্যাটোয় যোগদানের বিষয়টিকেও সমর্থন করবে রোম।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code