বালাগঞ্জে কবরস্থান ও সড়কে বাতি স্থাপন 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Manual3 Ad Code

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃ বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারস্থ বাসষ্টেশন সংলগ্ন সার্বজনীন কবরস্থান ও সড়কে বাতি স্থাপন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪টি সোলার বাতি স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ সরকারী দ্বারিকানাথ (ডি এন) উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সরিফ চৌধুরী, নেসাস ট্রাষ্ট ও এশিয়ান টিভি ইউকে বাংলাদেশ সভাপতি মামুনুর রহমান, ইমাম নোমান আহমদ কাওচার, ইমাম ছাদ উদ্দিন, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন।

Manual8 Ad Code

উল্লেখ্য যে মুসলিম চ্যারিটি এর অর্থায়নে, সিলেটের এনজিও আইডিয়া’র সহযোগিতায় “সামাজিক কার্যক্রম প্রকল্প” আওতায় ৪টি সোলার বাতি স্থাপন করা হয়।বাতি স্থাপনে আর্থিক অনুদান প্রদানে মুসলিম চ্যারিটি এবং আইডিয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code