দৈনিক সচিত্র সিলেট কার্যালয় পরিদর্শনে ডিএফপি’র প্রতিনিধি দল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Manual7 Ad Code

সৈয়দ আছলাম হোসেন (সিলেট প্রতিনিধি): দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপ্রিয় পত্রিকা দৈনিক সচিত্র সিলেট-এর কার্যালয় পরিদর্শন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) প্রতিনিধি দল।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ৯টায় দলটি কার্যালয়ে আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান।
তাদেরকে কার্যালয়ে অভ‍্যর্থনা জানান দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, বার্তা সম্পাদক রেজাউল হক ডালিম ও ব‍্যবস্থাপনা সম্পাদক আহসান হাবীব। পরে প্রতিনিধি দলের সদস্যরা দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক সংসদ সদস্য অ‍্যডভোকেট এমরান আহমদ চৌধুরী ও পত্রিকাটির ডিরেক্টর বিশিষ্ট কমিউনিটি নেতা সুফিয়ান আহমদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান পত্রিকার ছাপাশৈলী ও সংবাদকাঠামোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন- সিলেটের একটি পরিচ্ছন্ন ও মানসম্পন্ন পত্রিকা হিসেবে সচিত্র সিলেটকে দেখলাম। আমরা পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি কামনা করছি।

Manual6 Ad Code

Manual3 Ad Code

এসময় দৈনিক সচিত্র সিলেট-র প্রকাশক অ‍্যডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন- ছাত্রত্বকাল থেকেই লেখালেখি আমার নেশা। সেই আবেগের জায়গা থেকেই সচিত্র সিলেটের জন্ম। এটি আমার সন্তানের মতো। তিনি বলেন- আমাদের পত্রিকার স্লোগান হচ্ছে; গণতন্ত্রের মুখপত্র। আমাদের লক্ষ্যই হচ্ছে- দল-মতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল‍্যাণে কাজ করা। অসংখ্য সংবাদমাধ্যমের ভীড়ে আমরা চেষ্টা করি ব‍্যতিক্রম থাকতে চেষ্টা করি। আমাদের রয়েছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী এবং সহযোগী। অনলাইন প্লাটফর্মেও আমরা অনেক এগিয়ে। পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- দৈনিক সচিত্র সিলেটের মফস্বল সম্পাদক সোহাইল আহমদ, চিফ রিপোর্টার জুনেদ আহমদ চৌধুরী, স্টাফ রিপোর্টার সাকিব আল-মামুন ও মাহমুদ পারভেজ খান, ডেস্ক রিপোর্টার আব্দুল খালিক, রিপোর্টার রিমন আহমদ, কম্পিউটার অপারেটর কাম ভিডিও এডিটর মো. মারুফ আহমদ নেওয়াজ, স্টাফ ফটোজার্নালিস্ট মাছুম আহমদ ও অফিস সহকারী রতন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code