

ডেস্ক রিপোর্ট: দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পণ্যের ওপর শুল্ক আরও কমানোর বিষয়ে একমত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। মঙ্গলবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের পর কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ নিতে একমত হয়েছেন দুই নেতা।’এতে আরও জানানো হয়, কানাডার প্রায় ৪০ কোটি কানাডীয় ডলার মূল্যের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্কছাড় দেওয়া হবে। পাশাপাশি চীনের নির্দিষ্ট কিছু ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানি পণ্যের ক্ষেত্রেও শুল্কছাড় বাড়ানো হবে।