কামরানের মৃত্যু তে রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবিরের এর শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট অর্থনীতিবিদ ড,আহমদ আল কবির।
এক শোকবার্তায় তিনি বলেন বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ কয়েক দশক ধরে সিলেটে আওয়ামী লীগের একজন যোগ্য কান্ডারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের চরম দুঃসময়ে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে দল যেমনি সু সংগঠিত ছিলো তেমনি সিলেট পৌরসভার কমিশনার থেকে শুরু করে নগর পিতা হয়ে ও মানুষের সেবা ও কল্যাণে আমৃত্যুই তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন।
মানুষের প্রতি তাঁর দরদ ও অগাধ ভালবাসার কারনে সিলেটবাসীর কাছে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে অমর হয়ে থাকবেন।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code