

ষ্টাফ রিপোর্টার ঃ বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য কলামিষ্ট আমিরুল ইসলাম বেলাল বাংলা টিভি‘র বার্মিংহাম প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৯ জুলাই বাংলা টিভি‘র ম্যানেজিং ডাইরেক্টর সাজ্জাদুর আজিজ মালিক স্বাক্ষরীত এক নিয়োগপত্রে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়। এখন থেকে আমিরুল ইসলাম বেলাল বাংলা টিভিতে সংবাদ প্রেরণ ছাড়াও বিজ্ঞাপনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বার্মিংহাম প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাঁর সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার হলো ০৭৫৮ ১২০ ১৮০৮। তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার সদর উপজেলার সাতহাল ইউনিয়নের আগিউন গ্রামে। তাঁর বাবার নাম মরহুম মৌলভী ক্বারী আব্দুর রব। উল্লেখ্য বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আলীও যথারীতি দায়িত্ব পালন করছেন। আর আমিরুল ইসলাম বেলাল বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন।