মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের নির্দেশ রাজশাহী ডিসির

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

 

জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।

Manual7 Ad Code

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে বিস্তারিত আলোচনা ছাড়াও সড়ক দুর্ঘটনা রোধ এবং মাদক প্রতিরোধেও বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

Manual4 Ad Code

সভায় অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ এবং সন্ত্রাস প্রতিরোধে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উত্থাপন করেন। জেলা প্রশাসক এসব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সঠিকভাবে পালনেরও নির্দেশ দেন তিনি।

Manual7 Ad Code

আইনশৃঙ্খলা কমিটির এ সভায় রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদুস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক লুৎফর রহমান, রাজশাহীর ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ১৩টি পৌরসভার মেয়র এবং বিজিবি ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code