যুক্তরাজ্যের বর্ষসেরা রাজনীতিবিদ মুসলিম মেয়র সাদিক খান

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট  : যুক্তরাজ্যের বর্ষসেরা রাজনীতিক নির্বাচিত হয়েছেন মুসলিম মেয়র সাদিক খান। পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের প্রথম মুসলিম মেয়র। লন্ডনের হাউস অব কমন্সে এক অনুষ্ঠানে তাকে বছরের সেরা রাজনীতিক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাদিক খান বর্ষসেরা রাজনীতিক নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা এশিয়ান ভয়েসের পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ শীর্ষক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটেনের বর্ষসেরা মন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য প্রীতি প্যাটেলকে বর্ষসেরা এমপি ঘোষণা দেয়া হয়।

Manual4 Ad Code

৪৮ বছর বয়সী সাদিক খানের দাদা-দাদির জন্ম ভারতে এবং তার বাবা-মা পাকিস্তান থেকে অভিবাসী হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তার বাবা ছিলেন একজন বাস ড্রাইভার। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেন সাদিক খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code