পূর্ব লন্ডনে ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার 

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন অফিস :

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নারী ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ব লন্ডনের বেথনালগ্রিন নিজ বাসায় দিনের বেলা হত্যার শিকার নিহত ইয়াসমিনের একটি ছবি ইতিমধ্যে মিডিয়ার প্রকাশ করা হয়েছে।

Manual8 Ad Code

নিহত ইয়াসমিনের সাথে আটককৃত ব্যাক্তির সম্পর্ক এখনো জানা যায়নি। তাকে ২৭ মার্চ রবিবার গ্রেফতার করে ষ্ট্রাটফোর্ড পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। আটক ব্যাক্তির নাম বা পরিচয় নিশ্চিত করা হয়নি তবে তার বয়স ৪০।

Manual5 Ad Code

জানা যায়, নিহত ইয়াসমীনের বয়সও ৪০, তিনি সিঙ্গেল মাদার হিসাবে দুটি বাচ্চা নিয়ে এই বাসায় থাকতেন ১০ বছর ধরে।

Manual2 Ad Code

মেট পুলিশ ২৬ মার্চ রাতে এক বিবৃতিতে বলেছে, রাতে তারা অপরাধী ধরার জন্য বিভিন্ন স্থানে হানা দিবে।

এদিকে স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, ইয়াসমিন হত্যার শিকার হয়েছেন দুপুর ২ টার পরে, সাড়ে ৩টার কিছু সময় আগে। একটি বহুতল আবাসিক ভবনে দিনের বেলা দুটি স্কুলের ঠিক পাশে এ রকম একটি ঘটনায় আতংকিত স্থানীয়রা। তারা বিল্ডিং এর আশে পাশে যেখানে সিসি টিভির ক্যামেরা নেই সেখানে ক্যামেরা বসানোর জন্য যথাযথ কর্তৃপক্ষকে আহবান জানান

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code