‘ফণি’তে ক্ষতিগ্রস্ত ৩১ হাজার মানুষ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাতে ৩০ হাজার ৯৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি, নষ্ট হয়েছে ১০ হেক্টর জমির ফসল।

Manual7 Ad Code

শুক্রবার রাতে ‘ফণি’র আঘাত থেকে বাঁচতে উপজেলার ১০৭টি আশ্রয়কেন্দ্রে নেয়া হয় ১১ ইউপির ৩০ হাজার ৯৫০ জন মানুষকে।

উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, ঘূর্ণিঝড়ের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। কুড়িকাহুনিয়া ওয়াপদার বাঁধ ডিঙিয়ে পানি ভেতরে ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জিও ব্যাগ ফেলে পানি রোধের চেষ্টা করছে।

Manual3 Ad Code

ইউএনও মীর আলিফ রেজা জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে ২০ মেট্রিক টন চাল, দুই লাখ টাকার শুকনো খাবার, নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য সেবায় ১২টি মেডিকেল টিম কাজ করছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code