বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য: হাইকমিশনার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে অনেক সাফল্য এসেছে। এ সাফল্যের ধারা এগিয়ে নিতে হবে। যুক্তরাজ্য সরকার সব ভালো কাজে বাংলাদেশের পাশে রয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার দুপুরে দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিনে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের লবিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যা আছে, তার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ব্রিটিশ হাইকমিশনার এ সময় গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরো সুযোগ দেয়ার কথা বলেন।

Manual3 Ad Code

এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার ও তার সঙ্গীরা স্পিডবোটে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। পাশাপাশি তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন। এ সময় বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথাও জানান তিনি।

গেল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বরিশাল পৌঁছেন তিনি। ওই দিনই বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে (দ্বৈত নাগরিক) ব্রিটেনের রানী এলিজাবেথের পক্ষ থেকে দেয়া একটি ক্রেস্ট পৌঁছে দেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code