ম্যানচেষ্টারে বাংলা লোকগীতির নিয়ে কর্মশালা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

Manual6 Ad Code

মাহী মাসুম (বিশেষ প্রতিনিধি,নর্থ ইংল্যান্ড) ঃ বিলেতে বাঙালীদের প্রথম প্রজন্ম কিভাবে লোক সংগীত হৃদয়ে লালন করতেন সেসব বিষয়সহ লোক সঙ্গীতের নানা দিক উপস্থাপন করে ম্যানচেষ্টারের হিটন মারসি কমিউনিটি সেন্টারে বাংলা লোকগীতির পরিবেশনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক অনিনদিতা ঘোষের সার্বিক তত্বাবধানে গত ২৩ জুন দ্যা ইউনিভারসিটি অব ম্যানচেষ্টারের পৃষ্ঠপোষকতায় এই বাংলা লোকগীতির পরিবেশনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় আগতরা বাংলা লোকগীতির মনোমুগ্ধকর পরিবেশনা শুনে সে বিষয়ে নানা তথ্য পেয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভারসিটির গর্ভনার হাবিবুল্লাহ, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আবু নাসের ওহাব,চেতনা ইউকের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান বুলু,সোনালী বাংকের সাবেক ম্যানেজার মোহাম্মদ আব্দুল হামিদ, ব্রিটিশ এডুকেশন এ্যাওয়ার্ড বোডের্র চেয়ারম্যান আমিন বাবর চৌধুরী,আয়না আর্ট নাট্য সংগঠক অপু চৌধুরী,মনা মিয়া,মুজাহিদ খান,রিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী নুরুজ্জামান,ওয়াসিমা তাসনীন, মেজবা উদ্দিন সায়েম। আর বাদ্যযন্ত্রে ছিলেন কৃষ্ণচূড়া সংগঠক মশীউল আলম প্রসূন,ম্যানচেষ্টার ইউনিভারসিটির শিক্ষক জাভেদ সিদ্দিকী,বংশীবাদক লুৎফুর রহমান, মহিবুর রহমান বাবু প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code