দীর্ঘ ১৪ বছর জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের সেবা করার পর এবার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

১৪ বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার মাধ্যমে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের সেবা করার পর এবার যুক্তরাষ্ট্রের মূলধারায় নির্বাচনে ডেমোক্রাটিক প্রার্থীর মনোনয়নে সিনেটর পদে নির্বাচনে অংশ গ্রহণ করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।  তিনি জর্জিয়ার স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪১ ডিক্যাব কাউন্টি  থেকে তিনি নির্বাচন করবেন।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন  জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মাতৃ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার বিভিন্ন ধাপে মোট ১৪ বছর বিভিন্ন পদে অধিষ্টিত ছিলেন ।  প্রথমে সাংগঠনিক সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক থেকে শুরু করে শেষাবধি এই সংগঠনের সভাপতি পদে অধিষ্টিত হয়ে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের সেবা করেন।

 

রিয়েলেটর ব্যবসায়ী  ঢাকার ধানমন্ডির অধিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ১৯৯৭ সাল থেকে জর্জিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন । ২০০৪সালে তিনিই প্রথম বাংলাদেশি লাইসেন্সধারী ঠিকাদার হিসেব ষ্ট্রেট অব জর্জিয়ায় ব্যবসা শুরু করেন।

Manual3 Ad Code

স্থানীয় দারুস সালাম মসজিদ ও জর্জিয়া ইসলামিক ইনইস্টিটিউট অব লরেন্সভিলের সেচ্ছাসেবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বিভিন্ন সময়ে স্থানীয় মুসলিম কম্যূনিটির সাহায্য করে থাকেন । সেই হিসেবে স্থানীয় মুসলিম কম্যূনিটির বিরাট একটা অংশ তাঁকে সমর্থন দিবেন বলে তিনি শনিবারের চিঠিকে জানান ।

Manual3 Ad Code

জনাব হোসাইন ইতিমধ্যে তার নির্বাচনী ক্যাম্পিং শুরু করে দিয়েছেন । তার ক্যাম্পিং চেয়ারম্যান ও কোয়াডিনেটর  হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ রেজা করিম ও জর্জিয়া ককার্সের সভাপতি আহমেদুর রহমান পারভেজ।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code