চীনে মানসম্মত পণ্য রপ্তানি করবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বাংলাদেশ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। এই ধারাবাহিকতায়, বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য রপ্তানি করবে।’ সোমবার চীনের ভাইস মিনিস্টার (শুল্ক ও সাধারণ প্রশাসন) ঝাং জিওয়েন সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাতকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের প্রক্রিয়াজাত ও রপ্তানিতে চীনের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষি ক্ষেত্রে আরও উন্নয়নের লক্ষ্যে চীনের কারিগরি সহায়তার গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির বড় সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

Manual3 Ad Code

 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন সেটা আরও বিকশিত করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে ঢাকা-বেজিং দ্বিপাক্ষিক সহযোগিতার নয়টি চুক্তি স্বাক্ষর তারই উজ্জ্বল দৃষ্টান্ত।’

 

বৈঠককালে ঝাং জিওয়েন বলেন, ‘চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। বাংলাদেশ হতে রাইস ব্রানও আমদানি করতে চায় দেশটি।’ এছাড়া বাংলাদেশ যেসব কৃষিজাত পণ্য চীনে রপ্তানি করতে আগ্রহী সে সম্পর্কে দেশে চীনের অ্যাম্বাসিকে অবহিত করার কথাও উল্লেখ করেন তিনি।

 

Manual3 Ad Code

সাত সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন শুল্ক আদায় বিভাগের উপ মহাপরিচালক সান রেনউ, ব্যুরো অব আমদানি এবং রপ্তানি নিরাপদ খাদ্য’র উপ মহাপরিচালক ইউ ওয়েঞ্জুন, জিয়ামেন কসটিউম ডিসট্রিক্ট এর মহাপরিচালক চেন ইউ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code